শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিয়মিত হাত ধোয়ার আহ্বান ইউএনওর

ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের সচেতনতায় বিশেষ কর্মসূচি

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ নাথ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম, কখন এবং কেন হাত ধুতে হবে—এসব বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি হাতে-কলমে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমৃত দেবনাথ বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মাধ্যমে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে বলে তিনি আশাবাদী। সুস্থ থাকতে এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেকবর আলীর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য।

#স্বাস্থ্যসচেতনতা #ভূরুঙ্গামারী #বিশ্বহাতধোয়াদিবস

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের সচেতনতায় বিশেষ কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ নাথ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম, কখন এবং কেন হাত ধুতে হবে—এসব বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি হাতে-কলমে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমৃত দেবনাথ বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস পালনের মাধ্যমে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে বলে তিনি আশাবাদী। সুস্থ থাকতে এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেকবর আলীর সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত