বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফসল বাঁচানোর স্বপ্ন কৃষকের

ভুরুঙ্গামারীতে টানা বৃষ্টির পর সূর্যের দেখা, স্বস্তিতে কৃষকরা

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা প্রায় সাত থেকে আট দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলেছে কাঙ্ক্ষিত রোদের। দীর্ঘদিন সূর্যের আলো না থাকায় দুশ্চিন্তায় ছিলেন এলাকার কৃষকেরা। তবে হঠাৎ রোদের দেখা পাওয়ায় তাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নতুন আশার আলো।

সরেজমিনে দেখা যায়, আকাশের সাদা মেঘের ফাঁক দিয়ে উজ্জ্বল সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমিতে রোদের ঝলক নতুন প্রাণের সঞ্চার করেছে। জমে থাকা পানি ধীরে ধীরে শুকাতে শুরু করায় কৃষকেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

স্থানীয় কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে তাদের ভুট্টা ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। জমিতে পানি জমে থাকায় ফসলের গোড়া পচে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছিল।

এক কৃষক বলেন, “এই কয়দিনের টানা বৃষ্টিতে আমাদের ভুট্টা ও অন্যান্য ফসলের অনেক ক্ষতি হয়েছে। রোদ না থাকায় জমির পানি নামছিল না। এখন রোদ উঠায় কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “আর কয়েকদিন যদি এমন রোদ থাকে, তাহলে ফসলগুলো বাঁচানো সম্ভব হতে পারে।”

উপজেলার অন্যান্য কৃষকরাও একই মত প্রকাশ করেছেন। তারা জানান, রোদের কারণে জমির পানি শুকাতে শুরু করায় ক্ষতির শঙ্কা কিছুটা কমেছে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষিকাজে আবার গতি ফিরবে। এখন কৃষকেরা তাকিয়ে আছেন আগামী দিনের আবহাওয়ার দিকে।

#আবহাওয়া_আপডেট #ভুরুঙ্গামারী #কৃষক #কৃষি_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভুরুঙ্গামারীতে টানা বৃষ্টির পর সূর্যের দেখা, স্বস্তিতে কৃষকরা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা প্রায় সাত থেকে আট দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলেছে কাঙ্ক্ষিত রোদের। দীর্ঘদিন সূর্যের আলো না থাকায় দুশ্চিন্তায় ছিলেন এলাকার কৃষকেরা। তবে হঠাৎ রোদের দেখা পাওয়ায় তাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নতুন আশার আলো।

সরেজমিনে দেখা যায়, আকাশের সাদা মেঘের ফাঁক দিয়ে উজ্জ্বল সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমিতে রোদের ঝলক নতুন প্রাণের সঞ্চার করেছে। জমে থাকা পানি ধীরে ধীরে শুকাতে শুরু করায় কৃষকেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

স্থানীয় কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে তাদের ভুট্টা ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। জমিতে পানি জমে থাকায় ফসলের গোড়া পচে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছিল।

এক কৃষক বলেন, “এই কয়দিনের টানা বৃষ্টিতে আমাদের ভুট্টা ও অন্যান্য ফসলের অনেক ক্ষতি হয়েছে। রোদ না থাকায় জমির পানি নামছিল না। এখন রোদ উঠায় কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “আর কয়েকদিন যদি এমন রোদ থাকে, তাহলে ফসলগুলো বাঁচানো সম্ভব হতে পারে।”

উপজেলার অন্যান্য কৃষকরাও একই মত প্রকাশ করেছেন। তারা জানান, রোদের কারণে জমির পানি শুকাতে শুরু করায় ক্ষতির শঙ্কা কিছুটা কমেছে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষিকাজে আবার গতি ফিরবে। এখন কৃষকেরা তাকিয়ে আছেন আগামী দিনের আবহাওয়ার দিকে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত