সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনওর অভিযানে জরিমানা

ভুরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সড়কসংলগ্ন একটি কালভার্টের মুখ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বালু ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২৮ জুন) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ‘সড়ক কাটা’ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ

প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন দিপু আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় একটি কালভার্টের মুখ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে রেখেছিলেন। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়কের স্থায়িত্ব, পরিবেশ এবং সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দেলোয়ার হোসেন দিপুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিলামে স্থানীয় বাসিন্দা মজনু মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৫ হাজার টাকায় বালু ক্রয় করেন।

অভিযান শেষে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, সড়ক ও জনস্বার্থের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবেশ রক্ষা এবং জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

#ভ্রাম্যমাণ_আদালত #ভুরুঙ্গামারী #অবৈধ_বালু_উত্তোলন

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

ভুরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সড়কসংলগ্ন একটি কালভার্টের মুখ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বালু ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২৮ জুন) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ‘সড়ক কাটা’ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ

প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন দিপু আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় একটি কালভার্টের মুখ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে রেখেছিলেন। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়কের স্থায়িত্ব, পরিবেশ এবং সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দেলোয়ার হোসেন দিপুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিলামে স্থানীয় বাসিন্দা মজনু মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৫ হাজার টাকায় বালু ক্রয় করেন।

অভিযান শেষে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, সড়ক ও জনস্বার্থের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবেশ রক্ষা এবং জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত