গাজীপুরের কালীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। এতে এলাকার হাজারো পরিবার ঈদ উদযাপনের আগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কালীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, সরকারের এই সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে এবং প্রকৃত হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে সহায়তা পৌঁছে দিতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দরিদ্র পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি এবং তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি পরিবার সহায়তা পায়।
সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে এই সহায়তা গ্রহণ করেন এবং ঈদের আগে সরকারি এই উদ্যোগকে স্বাগত জানান।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬