রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ডেটা সেন্টার প্রকল্পে বড় উদ্যোগ

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

শিল্পপতি রবিন খুদা (বামো) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশি-অস্ট্রেলীয় বিলিয়নিয়ার রবিন খুদা ভারতের ডেটা সেন্টার খাতে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন বলে জানা গেছে। তার প্রতিষ্ঠিত কোম্পানি এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে এই বিপুল বিনিয়োগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

প্রকল্প অনুযায়ী, ভারতে প্রায় ৫ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

প্রকল্পের সবচেয়ে বড় অংশ গড়ে উঠবে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে প্রায় ২ ট্রিলিয়ন রুপি বিনিয়োগে ৩ গিগাওয়াট ডেটা সেন্টার হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য রায়গড়ে জমি কেনার উদ্দেশ্যে একটি অভিপ্রায়পত্রও সই করেছে কোম্পানিটি।

এয়ারট্রাঙ্ক বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি মুম্বাইভিত্তিক লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণ করে ভারতীয় বাজারে অবস্থান আরও শক্ত করেছে।

ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের মতো বড় বাজারে ডিজিটাল অবকাঠামোর প্রবৃদ্ধি অত্যন্ত দ্রুত হচ্ছে, যা ভবিষ্যতের প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

#রবিন_খুদা #ভারত_বিনিয়োগ #ডেটা_সেন্টার_প্রকল্প

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বাংলাদেশি-অস্ট্রেলীয় বিলিয়নিয়ার রবিন খুদা ভারতের ডেটা সেন্টার খাতে প্রায় ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন বলে জানা গেছে। তার প্রতিষ্ঠিত কোম্পানি এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে এই বিপুল বিনিয়োগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

প্রকল্প অনুযায়ী, ভারতে প্রায় ৫ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

প্রকল্পের সবচেয়ে বড় অংশ গড়ে উঠবে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে প্রায় ২ ট্রিলিয়ন রুপি বিনিয়োগে ৩ গিগাওয়াট ডেটা সেন্টার হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য রায়গড়ে জমি কেনার উদ্দেশ্যে একটি অভিপ্রায়পত্রও সই করেছে কোম্পানিটি।

এয়ারট্রাঙ্ক বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি মুম্বাইভিত্তিক লুমিনা ক্লাউডইনফ্রা অধিগ্রহণ করে ভারতীয় বাজারে অবস্থান আরও শক্ত করেছে।

ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের মতো বড় বাজারে ডিজিটাল অবকাঠামোর প্রবৃদ্ধি অত্যন্ত দ্রুত হচ্ছে, যা ভবিষ্যতের প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত