বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগের নেপথ্যের মানুষ অভিনেতা ঈমান আলী

ছবি: সংগৃহীত

 রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে সবচেয়ে আলোচিত ও ভাইরাল ডায়লগগুলোর একটি এটি। ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে শুরু করে দৈনন্দিন আড্ডাতেও শোনা যাচ্ছে বহুল আলোচিত এই সংলাপ। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, ডায়লগটি যিনি বলেছেন তিনি কি সত্যিই কোনো কবিরাজ?

খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ব্যক্তি কোনো কবিরাজ নন। তার নাম ঈমান আলী। তিনি মূলত একজন পেশাদার অভিনেতা, যিনি অভিনয়ের অংশ হিসেবেই কবিরাজের চরিত্রে হাজির হয়েছিলেন।

প্রায় দুই যুগ আগে জীবিকার সন্ধানে পরিবারসহ লালমনিরহাট থেকে গাজীপুরে চলে আসেন ঈমান আলী। এরপর থেকেই তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়।

বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন ঈমান আলী।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন তিনি। সেখানে তার অভিনয়ভঙ্গি, চোখের ইশারা ও রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে ওঠে।

বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও তারকারাও বিভিন্ন ভিডিওতে ব্যবহার করছেন এই সংলাপ।

ভাইরাল হওয়া প্রসঙ্গে ঈমান আলী বলেন, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহর রহমতে সেই ইচ্ছা পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

ভবিষ্যতেও দর্শকদের বিনোদন দিয়ে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, আমি যত দিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।

ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও একটি ডায়লগই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগের নেপথ্যের মানুষ অভিনেতা ঈমান আলী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত