শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

ইরানের দক্ষিণাঞ্চলে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা, সিরিকে একাধিক বিস্ফোরণ

সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, কিছুক্ষণ আগেই সিরিক কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে, হামলার লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছিল, পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা ছিল, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী নৌযানগুলোকে লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলির কারণেও এমন শব্দ হতে পারে।

উল্লেখ্য, সিরিক কাউন্টি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালীর পূর্বদিকে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

এদিকে হামলার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি, হতাহত কিংবা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইরনা ও তাসনিম নিউজ।

চেকপোস্ট

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা, সিরিকে একাধিক বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত