বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেড়া পৌরসভা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করা হয়। ‘ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ’-এর আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং অ্যাকাউন্ট্যাবিলিটি ল্যাব (Accountability Lab), সিভিকাস (CIVICUS), ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও ব্রেড (BRED)-এর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি ছিলেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রতিনিধি এবং কারিগরি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)-এর কারিগরি দিক, প্ল্যাটফর্ম পরিচালনা এবং ডিজিটাল মাধ্যমে নাগরিকদের মতামত ও অভিযোগ গ্রহণের কার্যকর পদ্ধতি তুলে ধরেন ব্রেড-এর প্রজেক্ট ম্যানেজার খান মুহাম্মদ মুজাহীদ ইবনে হাবীব। পুরো কর্মশালাটি পরিচালনা করেন ব্রেড-এর পৌরসভা প্রজেক্ট অফিসার এ এইচ এ গিফারী।
প্রধান অতিথির বক্তব্যে রুনাল্ট চাকমা বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বেড়া পৌরসভার নাগরিকরা সহজেই তাঁদের সমস্যা, মতামত ও সুপারিশ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন। এতে প্রশাসনিক জবাবদিহিতা বাড়বে এবং দ্রুত ও কার্যকরভাবে নাগরিক সেবা প্রদান সম্ভব হবে।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬