শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাঁজা সেবনের স্বীকারোক্তি

বেড়ায় মাদকবিরোধী অভিযানে কুখ্যাত জাকের শেখ আটক, ৬ মাসের জেল

শেখ নামে এক কুখ্যাত মাদকসেবীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জাকের শেখ নামে এক কুখ্যাত মাদকসেবীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন, ২০২৬) বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুদীপের নেতৃত্বে পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানের একপর্যায়ে জাকের শেখকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা বিক্রির অভিযোগ অস্বীকার করলেও, দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়মিত গাঁজা সেবনের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন। তার স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বেড়া মডেল থানার পুলিশ ইনচার্জ নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

#মাদকবিরোধীঅভিযান #বেড়া #পাবনা

চেকপোস্ট

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযানে কুখ্যাত জাকের শেখ আটক, ৬ মাসের জেল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জাকের শেখ নামে এক কুখ্যাত মাদকসেবীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন, ২০২৬) বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুদীপের নেতৃত্বে পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানের একপর্যায়ে জাকের শেখকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা বিক্রির অভিযোগ অস্বীকার করলেও, দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়মিত গাঁজা সেবনের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন। তার স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বেড়া মডেল থানার পুলিশ ইনচার্জ নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত