শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তারুণ্যের অংশগ্রহণে গড়ে উঠছে শুদ্ধ সমাজের অঙ্গীকার

বেড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, তারুণ্যের জোরালো বার্তা

ছবি : চেকপোস্ট

বেড়া উপজেলা-এ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বুনাল্ট চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং জনস্বাস্থ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ বিতার্কিকরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেড়া আলহেরা স্কুল অ্যান্ড কলেজ এবং বেড়া বি বি হাই স্কুল।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল আলহেরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও বুনাল্ট চাকমা।

#বেড়া #দুর্নীতিবিরোধী #বিতর্কপ্রতিযোগিতা

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

বেড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, তারুণ্যের জোরালো বার্তা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বেড়া উপজেলা-এ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।

সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বুনাল্ট চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং জনস্বাস্থ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ বিতার্কিকরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বেড়া আলহেরা স্কুল অ্যান্ড কলেজ এবং বেড়া বি বি হাই স্কুল।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী দল আলহেরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও বুনাল্ট চাকমা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত