শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অপরাধ দমনে নিয়মিত অভিযান

বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাদক, জুয়া, চুরি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তির ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষায় মাদক সেবনের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অক্টোবর মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও বক্তব্য উঠে আসে।

উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরেন মারিশা খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার সাম্প্রতিক বিভিন্ন অব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে নুরেন মারিশা খান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, প্রশাসনের ঘোষিত উদ্যোগগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

#মাদকবিরোধীঅভিযান #আইনশৃঙ্খলা #বেড়া

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মাদক, জুয়া, চুরি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তির ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষায় মাদক সেবনের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অক্টোবর মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও বক্তব্য উঠে আসে।

উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরেন মারিশা খানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার সাম্প্রতিক বিভিন্ন অব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে নুরেন মারিশা খান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, প্রশাসনের ঘোষিত উদ্যোগগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত