শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সদর উপজেলার মদনপুর এলাকায়

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ সুমন মিয়া গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মদনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালানো হয়। পরে বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপতার হাওর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন মিয়া সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

#সুনামগঞ্জ #গাঁজাসহগ্রেপ্তার #এসআরবি৯

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ সুমন মিয়া গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মদনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালানো হয়। পরে বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপতার হাওর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন মিয়া সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত