পাবনার বেড়া পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে "কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)-এর কারিগরি ব্যবহার" শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। 'ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ'-এর আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং একাউন্ট্যাবিলিটি ল্যাব (Accountability Lab), সিভিকাস (CIVICUS), ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও ব্রেড (BRED)-এর যৌথ সহায়তায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও বেড়া পৌরসভার &পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম। কর্মশালাটিতে প্রশিক্ষনার্থী হিসেবে ২০ জন ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রতিনিধি ও কারিগরি দলের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে 'কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম (CFP)'-এর মূল কারিগরি দিক, প্ল্যাটফর্ম পরিচালনা এবং জনগণের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে সেবা সংক্রান্ত মতামত বা ফিডব্যাক গ্রহণের সঠিক উপায়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন ব্রেড-এর প্রজেক্ট ম্যানেজার খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবীব। পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ব্রেড-এর পৌরসভা প্রজেক্ট অফিসার এ এইচ এ গিফারী।
প্রধান অতিথির বক্তব্যে রুনাল্ট চাকমা বলেন, "এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বেড়া পৌরসভার নাগরিকরা সহজেই তাঁদের যেকোনো সমস্যা, মতামত ও সুপারিশ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন। এতে পৌরসভার প্রশাসনিক জবাবদিহিতা বাড়ার পাশাপাশি দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান সম্ভব হবে।"

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬