বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে আটক ব্যক্তি মোঃ আরিফ হোসেন (২০), শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন এএসআই হকিকুল ইসলাম।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে অতিরিক্ত কারাভোগের নির্দেশও দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬