বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শিবু রায়-এর নেতৃত্বে সুজালপুর ইউনিয়নের শীতলাই দি ওয়ে ট্রাস্ট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ খায়রুল ইসলাম (৪৫) ও রিয়াজুল ইসলাম জাকারিয়া (২২) নামের দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং যুব সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম চলবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬