প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
বীরগঞ্জে মাদক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের রায়
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে আটক ব্যক্তি মোঃ আরিফ হোসেন (২০), শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন এএসআই হকিকুল ইসলাম।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে অতিরিক্ত কারাভোগের নির্দেশও দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত