মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাস্তা উন্নয়নে সহজ হবে যাতায়াত

বীরগঞ্জে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন গুরুত্বপূর্ণ সড়ক

আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মন্ডলপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইসহাকের বাড়ি থেকে তমিজের বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন জনগণের দুর্ভোগ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো।

এলাকাবাসীর আশা, দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

#বীরগঞ্জ #রাস্তা_উন্নয়ন #আরসিসি_ঢালাই

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বীরগঞ্জে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন গুরুত্বপূর্ণ সড়ক

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মন্ডলপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইসহাকের বাড়ি থেকে তমিজের বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন জনগণের দুর্ভোগ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো।

এলাকাবাসীর আশা, দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত