মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবসে খানসামায় র‌্যালি ও আলোচনা সভা

ছবি : চেকপোস্ট

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও বন উজাড়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা থেকে বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

#খানসামা #বিশ্বপরিবেশদিবস #পরিবেশসচেতনতা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে খানসামায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও বন উজাড়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা থেকে বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত