সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ইউরোপীয় ক্লাবগুলোর দাপট স্পষ্ট

বিশ্বকাপ ২০২৬: সেমিফাইনালে কোন ক্লাবের কত প্রতিনিধি?

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। শেষ চার নিশ্চিত হওয়ার পর জাতীয় দলগুলোর পাশাপাশি আলোচনায় এসেছে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্বও। চার দলের নিবন্ধিত ১০৪ ফুটবলারের ক্লাব পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রতিনিধি রয়েছে বার্সেলোনার—মোট ১১ জন।

বার্সেলোনার ১১ প্রতিনিধির মধ্যে আটজনই স্পেনের স্কোয়াডে। তারা হলেন হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। ফ্রান্সের হয়ে রয়েছেন জুল কুন্দে। ইংল্যান্ডের স্কোয়াডে আছেন অ্যান্থনি গর্ডন ও মার্কাস রাশফোর্ড। বিশ্বকাপের নিবন্ধিত তালিকায় রাশফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলা ফুটবলার হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছিল।

দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধি রয়েছে আতলেতিকো মাদ্রিদের—মোট ৯ জন। আর্জেন্টিনার স্কোয়াডে ক্লাবটির ছয়জন ফুটবলার হলেন হুয়ান মুসো, নাহুয়েল মোলিনা, নিকো গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। স্পেনের হয়ে খেলছেন মার্ক পুবিল, মার্কোস ইয়োরেন্তে ও আলেক্স বায়েনা।

তৃতীয় স্থানে থাকা আর্সেনালের প্রতিনিধি আটজন। ইংল্যান্ডের হয়ে রয়েছেন ডেকলান রাইস, বুকায়ো সাকা, এবেরেচি এজে ও ননি মাদুয়েকে। স্পেনের দলে আছেন দাভিদ রায়া, মিকেল মেরিনো ও মার্তিন সুবিমেন্দি। ফ্রান্সের হয়ে খেলছেন ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে পিএসজিম্যানচেস্টার সিটি, দুই ক্লাবেরই প্রতিনিধি ছয়জন করে। পিএসজির পাঁচজন ফ্রান্সের হয়ে—লুকাস হার্নান্দেজ, ওয়ারেন জাইরে-এমেরি, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ে। স্পেনের ফাবিয়ান রুইজ ক্লাবটির ষষ্ঠ প্রতিনিধি।

ম্যানচেস্টার সিটির চারজন খেলছেন ইংল্যান্ডের হয়ে—নিকো ও’রাইলি, জন স্টোনস, মার্ক গেহি ও জেমস ট্রাফোর্ড। এছাড়া স্পেনের রদ্রি এবং ফ্রান্সের রায়ান শেরকি মিলে ক্লাবটির মোট প্রতিনিধি ছয়জন।

পাঁচজন করে প্রতিনিধি রয়েছে চেলসিঅ্যাস্টন ভিলার। চেলসির হয়ে বিভিন্ন জাতীয় দলে রয়েছেন মার্ক কুকুরেয়া, মালো গুস্তো, এনজো ফের্নান্দেজ, ট্রেভো চালোবা ও রিস জেমস। অন্যদিকে অ্যাস্টন ভিলার প্রতিনিধিরা হলেন লুকাস দিনিয়ে, এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কনসা, মরগান রজার্স ও অলি ওয়াটকিন্স।

ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আধিপত্যের বিপরীতে ব্রাজিলিয়ান ক্লাব ফুটবল থেকে সেমিফাইনালে প্রতিনিধি মাত্র একজন। পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল ফ্লাকো লোপেজ আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন।

ক্লাবভিত্তিক সেমিফাইনালের শীর্ষ প্রতিনিধিত্ব

  • বার্সেলোনা — ১১ জন
  • আতলেতিকো মাদ্রিদ — ৯ জন
  • আর্সেনাল — ৮ জন
  • পিএসজি — ৬ জন
  • ম্যানচেস্টার সিটি — ৬ জন
  • চেলসি — ৫ জন
  • অ্যাস্টন ভিলা — ৫ জন

#ফুটবল #বার্সেলোনা #বিশ্বকাপ২০২৬

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ ২০২৬: সেমিফাইনালে কোন ক্লাবের কত প্রতিনিধি?

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত