শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

শান্তিগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ নারী আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশসহ সুনামতি রবিদাস (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামে তাঁর নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের 'খ' সার্কেলের একটি অভিযানিক দল।

অভিযানকালে সুনামতি রবিদাসের বসতঘর থেকে ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।

আটক সুনামতি রবিদাস (৪১) নুরপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত শির গবিন রবিদাসের মেয়ে এবং আবু রবিদাসের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চেকপোস্ট

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শান্তিগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ নারী আটক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত