সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

অভিনয়ে প্রশংসায় ভাসছেন জিসো

বিতর্কের মধ্যেই ব্ল্যাকপিঙ্ক জিসোর আন্তর্জাতিক স্বীকৃতি

ব্ল্যাকপিঙ্ক তারকা কিম জিসো, ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক -এর তারকা  কিম জিসো এ বছরের কান আন্তর্জাতিক সিরিজ উৎসব-এ মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার পুরস্কার জিতেছেন। সাম্প্রতিক ব্যক্তিগত বিতর্কের মাঝেও এই অর্জন তার জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

জিসো তার অভিনীত নিউটোপিয়া ও বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এর জন্য এই সম্মাননা পান। এর মাধ্যমে তিনি প্রথম এশীয় এবং কোরিয়ান অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন।

সম্প্রতি তার বড় ভাই কিম জং-হুন-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু হলে জিসো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। গাংনাম পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তবে সব বিতর্ক ছাপিয়ে অভিনয়ে নিজের দক্ষতা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জিসো।প্রাইম ভিডিও-এর জম্বি-হরর থ্রিলার নিউটোপিয়া-তে তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি নেটপ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি-ড্রামা বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে জিসো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে প্রতিনিয়ত আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।

#জিসো #ব্ল্যাকপিঙ্ক #বয়ফ্রেন্ড অন ডিমান্ড

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিতর্কের মধ্যেই ব্ল্যাকপিঙ্ক জিসোর আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক -এর তারকা  কিম জিসো এ বছরের কান আন্তর্জাতিক সিরিজ উৎসব-এ মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার পুরস্কার জিতেছেন। সাম্প্রতিক ব্যক্তিগত বিতর্কের মাঝেও এই অর্জন তার জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

জিসো তার অভিনীত নিউটোপিয়া ও বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এর জন্য এই সম্মাননা পান। এর মাধ্যমে তিনি প্রথম এশীয় এবং কোরিয়ান অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন।

সম্প্রতি তার বড় ভাই কিম জং-হুন-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু হলে জিসো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। গাংনাম পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তবে সব বিতর্ক ছাপিয়ে অভিনয়ে নিজের দক্ষতা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জিসো।প্রাইম ভিডিও-এর জম্বি-হরর থ্রিলার নিউটোপিয়া-তে তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি নেটপ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি-ড্রামা বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে জিসো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে প্রতিনিয়ত আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত