সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

বিতর্কের মধ্যেই ব্ল্যাকপিঙ্ক জিসোর আন্তর্জাতিক স্বীকৃতি

বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক -এর তারকা  কিম জিসো এ বছরের কান আন্তর্জাতিক সিরিজ উৎসব-এ মর্যাদাপূর্ণ মাদাম ফিগারো রাইজিং স্টার পুরস্কার জিতেছেন। সাম্প্রতিক ব্যক্তিগত বিতর্কের মাঝেও এই অর্জন তার জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।জিসো তার অভিনীত নিউটোপিয়া ও বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এর জন্য এই সম্মাননা পান। এর মাধ্যমে তিনি প্রথম এশীয় এবং কোরিয়ান অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেন।সম্প্রতি তার বড় ভাই কিম জং-হুন-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু হলে জিসো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। গাংনাম পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।তবে সব বিতর্ক ছাপিয়ে অভিনয়ে নিজের দক্ষতা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জিসো।প্রাইম ভিডিও-এর জম্বি-হরর থ্রিলার নিউটোপিয়া-তে তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি নেটপ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি-ড্রামা বয়ফ্রেন্ড অন ডিমান্ড-এও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে জিসো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তাকে প্রতিনিয়ত আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।

বিতর্কের মধ্যেই ব্ল্যাকপিঙ্ক জিসোর আন্তর্জাতিক স্বীকৃতি