হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বাজারে আজমান স্টোর নামে একটি মুদির দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৬টার দিকে ফরহাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকান মালিক আব্দুল হাই।
তিনি অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে দোকান থেকে বাইরে গেলে একই গ্রামের কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে ঈদের বিক্রির নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬