শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

বামৈ বাজারে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বাজারে আজমান স্টোর নামে একটি মুদির দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৬টার দিকে ফরহাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকান মালিক আব্দুল হাই।তিনি অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে দোকান থেকে বাইরে গেলে একই গ্রামের কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে ঈদের বিক্রির নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বামৈ বাজারে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ