বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য

বানোয়াট ইস্যুতে অরাজকতার চেষ্টা: তারেক রহমান

ফেনীর পরশুরামে পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশে অরাজকতা তৈরির জন্য কিছু রাজনৈতিক দল বানোয়াট ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার যখন দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে কাজ করছে, তখন একটি মহল বিভিন্ন ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম ঘাটঘর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন মুহুরী-কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সেচ প্রকল্প উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে কিছু রাজনৈতিক দলের ভূমিকার কথা দেশের মানুষ ও প্রবীণরা স্মরণ করেন। তাদের বিরুদ্ধে অতীতে নির্যাতনের অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনো তারা বিভিন্নভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি সংশ্লিষ্টদের নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালে দেশের মানুষের অধিকারের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছিল। ফেব্রুয়ারির নির্বাচনে কিছু আসন পাওয়ার পর তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গণতান্ত্রিক ধারার বিষয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য উন্নয়নে যারা কাজ করছে, তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বিএনপি সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে কৃষকরা উপকৃত হবেন এবং অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড ও মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, প্রান্তিক কৃষকদের ১ হাজার ৫০০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হবেন। একই সঙ্গে বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে জিয়াউর রহমান ৩০ শয্যা এবং খালেদা জিয়া ৫০ শয্যায় হাসপাতাল উন্নীত করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে মানুষের কথা বলার অধিকার সীমিত ছিল এবং ’২৪-এর গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণ সেই সরকারের পরিবর্তন ঘটিয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন মানুষের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব অনুষ্ঠান পরিচালনা করেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#বিএনপি #তারেকরহমান #ফেনী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বানোয়াট ইস্যুতে অরাজকতার চেষ্টা: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত