হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে সংঘটিত ‘জীবন মিয়া’ হত্যা মামলার ৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ৭টা ০৫ মিনিটে সদর থানার সুলতান মাহমুদপুর এলাকায় এবং সকাল ৮টা ১০ মিনিটে লোকড়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কাজল মিয়া (৫০), আবুল মিয়া (৫৫), আওয়াল মিয়া (৪০), মকসুদ আলী (৪৫), আশ্বব আলী (৪০), নজরুল মিয়া (৩৫), মোফাজ্জল মিয়া (২৫), মোফাজ্জল মিয়া @ রাজা মিয়া (৩২) এবং চয়ন মিয়া (১৮)।
মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম জীবন মিয়ার পরিবারের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৬ সালের এপ্রিল মাসে সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
র্যাব জানায়, গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬