কক্সবাজারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়ানো নিয়েও বিরোধীদল সমালোচনা করে এটি তাদের দ্বৈত অবস্থানকে তুলে ধরে।
তিনি দাবি করেন, যেসব বাজেটে কর কমানো হয়, সেগুলোকেও বিরোধীদল সমর্থন করে না, আবার যেসব বাজেটে কিছু পণ্যের দাম বাড়ানো হয়, সেগুলোকেও তারা বিরোধিতা করে। তার মতে, এর মাধ্যমে তারা দেশের স্থিতিশীলতার বদলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
বক্তব্যে তিনি আরও বলেন, এবারের বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে এবং কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের জন্য কার্ডের মাধ্যমে নগদ সহায়তা প্রদানের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, কৃষি ও শিল্প খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
জনসভায় তিনি আরও দাবি করেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল বা পরিবার নয়, বরং সাধারণ জনগণ।
এদিকে সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং কৃষি ও উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬