মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি

বাংলাদেশে বড় খুনের ইঙ্গিত: বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ছবি : সংগৃহীত

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত কর্মসূচিতে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশে সংঘটিত একটি বড় খুনের ঘটনার প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনার পর খুনিদের পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করেছিল। পরে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সব আমি জানি।

তবে তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, বিষয়টি আন্তর্জাতিক সংবেদনশীলতার কারণে প্রকাশ্যে আনতে চান না।

এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তোলেন মমতা। তার দাবি, তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা চলছে এবং দলের বিধায়ক ও নেতাদের ভয় দেখানো হচ্ছে।

ধর্মতলার কর্মসূচিতে তিনি আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।

#ভারত_রাজনীতি #মমতাবন্দ্যোপাধ্যায় #বাংলাদেশ_ইস্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বাংলাদেশে বড় খুনের ইঙ্গিত: বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত কর্মসূচিতে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশে সংঘটিত একটি বড় খুনের ঘটনার প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনার পর খুনিদের পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করেছিল। পরে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সব আমি জানি।

তবে তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, বিষয়টি আন্তর্জাতিক সংবেদনশীলতার কারণে প্রকাশ্যে আনতে চান না।

এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তোলেন মমতা। তার দাবি, তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা চলছে এবং দলের বিধায়ক ও নেতাদের ভয় দেখানো হচ্ছে।

ধর্মতলার কর্মসূচিতে তিনি আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত