মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

চ্ছতার অভাব রয়েছে

বাংলাদেশের রাজনীতি এখনো পরিচ্ছন্ন হয়নি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখনো পুরোপুরি পরিচ্ছন্ন হয়নি। মানুষ বারবার পরিবর্তনের জন্য আন্দোলন করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন অনেক সময় আসেনি।

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবীন্দ্রচর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে এভাবে চিত্রিত করার চেষ্টা জ্ঞানের সীমাবদ্ধতা ও অনুভবের অভাব। তিনি বিশ্ব মানবতার কবি এবং তাঁর সাহিত্য মানুষের জীবনকে আলোকিত করে।

সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে পরিবর্তনের জন্য মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছে। তবে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

তিনি অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, তরুণদের সংগ্রামকে তারা “জুলাই আন্দোলন” হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনের দুর্বলতার অভিযোগ তুলে তিনি বলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান অবস্থান তৈরি হয়েছে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কিছু গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে চায় এবং ছোট ঘটনাকে বড় করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে তারা দেশের স্থিতিশীলতা চায় এবং নতুন করে কোনো অস্থিরতা দেখতে চায় না।

#রাজনীতি #মির্জা_ফখরুল #পতিসর

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশের রাজনীতি এখনো পরিচ্ছন্ন হয়নি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখনো পুরোপুরি পরিচ্ছন্ন হয়নি। মানুষ বারবার পরিবর্তনের জন্য আন্দোলন করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন অনেক সময় আসেনি।

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবীন্দ্রচর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে এভাবে চিত্রিত করার চেষ্টা জ্ঞানের সীমাবদ্ধতা ও অনুভবের অভাব। তিনি বিশ্ব মানবতার কবি এবং তাঁর সাহিত্য মানুষের জীবনকে আলোকিত করে।

সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে পরিবর্তনের জন্য মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছে। তবে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

তিনি অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, তরুণদের সংগ্রামকে তারা “জুলাই আন্দোলন” হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনের দুর্বলতার অভিযোগ তুলে তিনি বলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই বর্তমান অবস্থান তৈরি হয়েছে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কিছু গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে চায় এবং ছোট ঘটনাকে বড় করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে তারা দেশের স্থিতিশীলতা চায় এবং নতুন করে কোনো অস্থিরতা দেখতে চায় না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত