বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ১৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল্লাহ মোঃ আল মোমেন-এর নেতৃত্বে মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল হাওলাদার (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে মোঃ আলাল হোসেন (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে রায়পাশা কড়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ আরিফ খান (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১১২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬