কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-এ অভিনব কৌশলে ইয়াবা বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন-এর রেললাইন বস্তি এলাকায় একটি বন্ধ মুদি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চলছিল।
ক্রেতারা নির্দিষ্ট সংকেত দিলে দোকানের ভেতর থেকে ছোট একটি ফাঁকা অংশ দিয়ে ইয়াবা সরবরাহ করা হতো। বাইরে থেকে দোকানটি বন্ধ মনে হলেও ভেতরে চলত নিয়মিত মাদক লেনদেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর তত্ত্বাবধানে এই চক্র শনাক্ত হয়।
গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের গোপন মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬