শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ আইনজীবীদের

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা, বিচার না হলে আদালত বর্জনের হুঁশিয়ারি

ছবি: চেকপোস্ট

বগুড়া জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহীল জুবাইরের ওপর কথিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলা জজকোর্ট প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে জুবাইরকে তার বাড়ির গেট থেকে ডেকে নিয়ে জোরপূর্বক একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় তাকে শহরের মাটিডালি রোডের পাশে ফেলে রেখে যায়।

পরে এক সিএনজি চালকের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

মানববন্ধনে বার সমিতির নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আদালত বর্জনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

এ ঘটনায় অ্যাডভোকেট জুবাইর বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের কামারগাড়ী এলাকার ব্যবসায়ী মোঃ আবু নাসিরসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

#বগুড়া #আইনজীবী #হামলা

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

বগুড়ায় আইনজীবীর ওপর হামলা, বিচার না হলে আদালত বর্জনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বগুড়া জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহীল জুবাইরের ওপর কথিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলা জজকোর্ট প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে জুবাইরকে তার বাড়ির গেট থেকে ডেকে নিয়ে জোরপূর্বক একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় তাকে শহরের মাটিডালি রোডের পাশে ফেলে রেখে যায়।

পরে এক সিএনজি চালকের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

মানববন্ধনে বার সমিতির নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আদালত বর্জনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

এ ঘটনায় অ্যাডভোকেট জুবাইর বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের কামারগাড়ী এলাকার ব্যবসায়ী মোঃ আবু নাসিরসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত