শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার দাবি

ফিলিস্তিনের পক্ষে অনলাইনে সক্রিয় আরডিসিএস সাইবার অফিসিয়াল, বাড়ছে আলোচনায়

ছবি : চেকপোস্ট

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে অনলাইন কার্যক্রম জোরদার করেছে দেশের অন্যতম সাইবার টিম আরডিসিএস সাইবার অফিসিয়াল। সংগঠনটির সদস্যদের দাবি, তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিভিন্ন সচেতনতামূলক অনলাইন ক্যাম্পেইন ও ডিজিটাল কার্যক্রম পরিচালনা করছেন।

টিমের নেতৃত্বে থাকা এমডি আকাশ ইসলাম, এমডি আশিক ইসলাম, এমডি মিজানুর জনি ও এমডি রবিন ইসলাম জানান, ফিলিস্তিনে চলমান মানবিক পরিস্থিতি তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। এ কারণে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অনলাইন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, তারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন ডিজিটাল প্রচারণা পরিচালনা করেছেন এবং এ সংক্রান্ত কিছু স্ক্রিন রেকর্ডিং ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

আরডিসিএস সাইবার অফিসিয়াল -এর প্রতিনিধিরা বলেন, আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছি। বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মানুষের পক্ষে সচেতনতা তৈরিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির তথ্যমতে, বর্তমানে তাদের টিমে ১৫০-এর বেশি সক্রিয় সদস্য, একাধিক অ্যাডমিন ও টিম লিডার কাজ করছেন। পাশাপাশি অনলাইন হয়রানি প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার দাবিও করেছেন তারা।

টিমের নেতৃবৃন্দ জানান, ডিজিটাল নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

#ফিলিস্তিন #RDCS_Cyber_Official #আরডিসিএস সাইবার অফিসিয়াল #সাইবার_সচেতনতা

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

ফিলিস্তিনের পক্ষে অনলাইনে সক্রিয় আরডিসিএস সাইবার অফিসিয়াল, বাড়ছে আলোচনায়

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে অনলাইন কার্যক্রম জোরদার করেছে দেশের অন্যতম সাইবার টিম আরডিসিএস সাইবার অফিসিয়াল। সংগঠনটির সদস্যদের দাবি, তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিভিন্ন সচেতনতামূলক অনলাইন ক্যাম্পেইন ও ডিজিটাল কার্যক্রম পরিচালনা করছেন।

টিমের নেতৃত্বে থাকা এমডি আকাশ ইসলাম, এমডি আশিক ইসলাম, এমডি মিজানুর জনি ও এমডি রবিন ইসলাম জানান, ফিলিস্তিনে চলমান মানবিক পরিস্থিতি তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। এ কারণে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অনলাইন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, তারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন ডিজিটাল প্রচারণা পরিচালনা করেছেন এবং এ সংক্রান্ত কিছু স্ক্রিন রেকর্ডিং ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

আরডিসিএস সাইবার অফিসিয়াল -এর প্রতিনিধিরা বলেন, আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছি। বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মানুষের পক্ষে সচেতনতা তৈরিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির তথ্যমতে, বর্তমানে তাদের টিমে ১৫০-এর বেশি সক্রিয় সদস্য, একাধিক অ্যাডমিন ও টিম লিডার কাজ করছেন। পাশাপাশি অনলাইন হয়রানি প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার দাবিও করেছেন তারা।

টিমের নেতৃবৃন্দ জানান, ডিজিটাল নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত