খুলনা মানিকতলা খাদ্য শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ
খুলনা নগরীর মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে খুলনা যশোর মহাসড়কে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় থেকে ১১ টা পর্যন্ত এই অবরোধ চলে। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। দৌলতপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় সাময়িক স্থগিত করা হয়। সভাপতিকে মুক্তি না দিলে শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধের হুশিয়ারি দেন। এছাড়া সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই মানিকতলা খাদ্য গুদামের সকল প্রকার লোড আনলোড বন্ধ রয়েছে। জানাযায়, গতকাল সোমবার রাতে খাদ্য গুদামের অভ্যন্তরের সাইলো থেকে দুই ট্রাক গম কোনো ইনভয়েস ছাড়া অবৈধভাবে গেট থেকে বের করার সময় সাইলো কতৃপক্ষ আটক করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়াকার্স ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়। পরবর্তীতে মহাসড়ক অবরোধ করে। কেএমপির উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা গোডাউন থেকে গম চুরির বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। এঘটনায় কতৃপক্ষ তদন্তে নামে। তদন্তে সভাপতি আরিফের নাম আসে। তাকে পুলিশ থানায় নেয়। গম চুরির ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬