বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চলছে

পুলিশকে দোষারোপ বন্ধের আহ্বান আইজিপি আলী হোসেন ফকিরের

আইজিপি আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

আলী হোসেন ফকির বলেছেন, কথায় কথায় একে অপরকে ট্যাগ দেওয়া থেকে সরে আসতে হবে। কোনো ঘটনা ঘটলেই পুলিশকে দোষারোপ না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ মে) বিকেলে আদমদিঘী–তে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে সারা দেশে নতুনভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।

আইজিপি আরও জানান, বগুড়াকে মেট্রোপলিটন শহরে রূপান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের ৬ শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সংকট মোকাবিলায় নতুন করে গাড়ি কেনার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষিপণ্যবাহী ট্রাক ও ঈদের আগে পশুবাহী যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। এছাড়া যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, সেখানে প্রয়োজনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের কথাও জানান তিনি।

এর আগে আদমদিঘী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার

একইদিনে আইজিপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আদমদিঘীতে আধুনিক থানা ভবনের উদ্বোধন করেন।

#বাংলাদেশপুলিশ #বগুড়া #আইজিপি

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

পুলিশকে দোষারোপ বন্ধের আহ্বান আইজিপি আলী হোসেন ফকিরের

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

আলী হোসেন ফকির বলেছেন, কথায় কথায় একে অপরকে ট্যাগ দেওয়া থেকে সরে আসতে হবে। কোনো ঘটনা ঘটলেই পুলিশকে দোষারোপ না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ মে) বিকেলে আদমদিঘী–তে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে সারা দেশে নতুনভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।

আইজিপি আরও জানান, বগুড়াকে মেট্রোপলিটন শহরে রূপান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের ৬ শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সংকট মোকাবিলায় নতুন করে গাড়ি কেনার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষিপণ্যবাহী ট্রাক ও ঈদের আগে পশুবাহী যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। এছাড়া যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, সেখানে প্রয়োজনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের কথাও জানান তিনি।

এর আগে আদমদিঘী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার

একইদিনে আইজিপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আদমদিঘীতে আধুনিক থানা ভবনের উদ্বোধন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত