মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনের বেলায় ট্রাক বন্ধ ও স্পিডব্রেকারের দাবি স্থানীয়দের

পুঠিয়ায় ট্রাক চাপায় দোকানি নিহত, ক্ষোভে ডাম্প ট্রাকে আগুন

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম ৬০ নামে এক দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার ৫ মে সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম রাজশাহী সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি টেইলারের দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হওয়ার সময় নাটোরগামী বালুবাহী দ্রুতগতির দুটি ডাম্প ট্রাক সেখানে পৌঁছায়। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ক্ষোভে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় স্থানীয়রা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ, সড়কে স্পিডব্রেকার স্থাপনসহ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

#রাজশাহী #সড়কদুর্ঘটনা #পুঠিয়া

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুঠিয়ায় ট্রাক চাপায় দোকানি নিহত, ক্ষোভে ডাম্প ট্রাকে আগুন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম ৬০ নামে এক দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার ৫ মে সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম রাজশাহী সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি টেইলারের দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হওয়ার সময় নাটোরগামী বালুবাহী দ্রুতগতির দুটি ডাম্প ট্রাক সেখানে পৌঁছায়। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ক্ষোভে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় স্থানীয়রা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ, সড়কে স্পিডব্রেকার স্থাপনসহ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত