পাবনা শহরে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুইজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ জুন) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মাসুম বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিউ নাইস পেট্রোল পাম্পের পেছনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পাবনা সদর উপজেলার আলী হোসেন (৫৩) এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম (২১)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আলী হোসেন মাদ্রাসায় ছেলেকে পৌঁছে দেওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। অন্যদিকে পেট্রোল পাম্প এলাকায় মনিরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬