বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইয়াবা সরবরাহ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য

পাটুরিয়া ফেরিঘাটে র‍্যাবের অভিযান, ৬ হাজার ৬০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। রাত ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে চম্পা খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে লুকিয়ে রাখা ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

#মানিকগঞ্জসংবাদ #র‍্যাব_অভিযান #ইয়াবা_আটক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পাটুরিয়া ফেরিঘাটে র‍্যাবের অভিযান, ৬ হাজার ৬০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। রাত ৮টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে চম্পা খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে লুকিয়ে রাখা ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত