পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার ৫ মে দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব সময় একই থাকবে।
শামা ওবায়েদ আরও জানান, বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাস করে এবং যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এই নীতির কোনো পরিবর্তন হবে না। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব পররাষ্ট্রনীতির আলোকে সব দেশের সঙ্গে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছে দলটি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬