ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকায় ভয়াবহ এক ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, হামলার সময় অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়।
নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ দত্ত। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিজের গাড়িতে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা আগে থেকেই তার গাড়ি অনুসরণ করছিল। গাড়ির গতি কমতেই তারা খুব কাছ থেকে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যখন আগে থেকেই উত্তপ্ত, তখন এই হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬