বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নিশ্চিত করতে মন্ত্রণালয়কে নির্দেশ

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ছয় মাসের মধ্যে মাদার ট্রি চিহ্নিত করার সিদ্ধান্ত

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি বা মাতৃগাছ চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা এবং রোপণ করা চারা বেঁচে আছে কি না, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় খুঁজে বের করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

দায়িত্বের বাইরে গিয়েও কাজ করার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মানুষ যত বেশি সচেতন হবে, পরিবেশ সংরক্ষণের কাজ তত সহজ হবে। গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনসচেতনতামূলক কার্যক্রমের পৃথক পরিকল্পনা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, নির্ধারিত দায়িত্ব পালনের বাইরেও আরও বেশি কাজ করার সক্ষমতা সবার রয়েছে। দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ সব সময় আসে না। তাই দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের শুধু নিয়মিত দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

তিনি বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে প্রত্যেককে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দায়িত্বের বাইরে গিয়েও কিছুটা বেশি কাজ করতে হবে। পরিবেশের অবনতি হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদেরও এ দেশেই বসবাস করতে হবে।

ছাদবাগান ও স্কুলবাগান তৈরিতে উৎসাহ দেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির মাঝে মানুষের যাওয়ার জায়গা কমে আসছে। এ ধরনের জায়গা বাড়ানোর পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগান ও বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, যা দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সব মানুষ এর সুফল পাবে। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#তারেক_রহমান #পরিবেশ_রক্ষা #২৫কোটি_গাছ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত