বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

খরচ ছাড়াই যাবেন ১০ হাজার বাংলাদেশি

সুখবর! মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মরত নির্মাণ শ্রমিক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে রাজি হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। তবে বিভিন্ন কারণে শ্রমবাজারটি বন্ধ ও সীমিত হয়ে পড়ায় নতুন করে কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ ও সীমিত হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজার পুনরায় চালু এবং সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

১০ হাজার কর্মী বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি এবং ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা অনুসরণ করতে হবে।

বিস্তারিত আসছে..

#বাংলাদেশি_প্রবাসী #মালয়েশিয়ায়_কর্মী #বিনা_খরচে_বিদেশযাত্রা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুখবর! মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে রাজি হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। তবে বিভিন্ন কারণে শ্রমবাজারটি বন্ধ ও সীমিত হয়ে পড়ায় নতুন করে কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ ও সীমিত হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজার পুনরায় চালু এবং সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

১০ হাজার কর্মী বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি এবং ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা অনুসরণ করতে হবে।

বিস্তারিত আসছে..

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত