মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

পারিবারিক ব্যবসার কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত

নির্বাচিত হয়েই পদত্যাগ! বিসিবি পরিচালক মীর শাকরুলের চিঠিতে চাঞ্চল্য

মীর শাকরুল আলম সীমান্ত। ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে তিনি বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

সোমবার তিনি বিসিবি সভাপতি বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে শাকরুল আলম ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো কারণ উল্লেখ না করে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তার বাবা সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার ওপর পড়েছে।

এই পরিস্থিতিতে বিসিবির মতো জাতীয় প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

চিঠির শেষে পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান তিনি। তার স্বাক্ষরের পাশে ৮ জুন ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে এবং চিঠিটি বিসিবি দপ্তরে গ্রহণ করা হয়েছে।

বিসিবির সাম্প্রতিক নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যেই ছিলেন মীর শাকরুল আলম সীমান্ত, যিনি রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে নির্বাচনের পরপরই তার পদত্যাগ বিসিবির নতুন বোর্ড গঠনের শুরুতেই আলোচনার জন্ম দিয়েছে। এখন শূন্য পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি।

#বিসিবি #ক্রিকেট_বাংলাদেশ #শাকরুল_সীমান্ত

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নির্বাচিত হয়েই পদত্যাগ! বিসিবি পরিচালক মীর শাকরুলের চিঠিতে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে তিনি বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

সোমবার তিনি বিসিবি সভাপতি বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে শাকরুল আলম ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো কারণ উল্লেখ না করে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তার বাবা সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার ওপর পড়েছে।

এই পরিস্থিতিতে বিসিবির মতো জাতীয় প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

চিঠির শেষে পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান তিনি। তার স্বাক্ষরের পাশে ৮ জুন ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে এবং চিঠিটি বিসিবি দপ্তরে গ্রহণ করা হয়েছে।

বিসিবির সাম্প্রতিক নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যেই ছিলেন মীর শাকরুল আলম সীমান্ত, যিনি রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে নির্বাচনের পরপরই তার পদত্যাগ বিসিবির নতুন বোর্ড গঠনের শুরুতেই আলোচনার জন্ম দিয়েছে। এখন শূন্য পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত