ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং প্রভাষক নির্মল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) দুপুরে নাসিরনগর থানা পুলিশ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত নির্মল চৌধুরী (৪০) উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, নাসিরনগর থানার মামলা নং-০২, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলায় নির্মল চৌধুরী ১৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬