নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের কুপিয়ে আহত হয়েছেন র্যাবের তিন সদস্য।
মঙ্গলবার ৫ মে দুপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই র্যাব সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। শিগগিরই ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬