নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর অভিযানে হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
বুধবার ৬ মে সকালে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর ফতুল্লা এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে ফতুল্লার দুটি বাড়ি থেকে ১৩ জনকে আটক করা হয়। সেখান থেকে ৬ রাউন্ড গুলি, ১০টি চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা এবং ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬