চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোল থানা প্রাঙ্গণে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬