বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, স্বামীর বিরুদ্ধে অভিযোগের পর তালাক দিলেন স্ত্রী

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শাহআলম শেখ (বাবু)-এর বিরুদ্ধে। ঘটনার পর তার স্ত্রী তাছলিমা খানম আইনগতভাবে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তাছলিমা দুই সন্তানকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহআলম শেখ ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শনিবার গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের বড় একটি অংশ পুড়ে যায়।

ভুক্তভোগী তাছলিমা খানম জানান, দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতন, ভরণ-পোষণ না দেওয়া, নেশাগ্রস্ত আচরণ ও পারিবারিক অশান্তির কারণে তিনি চরম দুর্ভোগে ছিলেন। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া_খবর #আশ্রয়ণ_প্রকল্প

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, স্বামীর বিরুদ্ধে অভিযোগের পর তালাক দিলেন স্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শাহআলম শেখ (বাবু)-এর বিরুদ্ধে। ঘটনার পর তার স্ত্রী তাছলিমা খানম আইনগতভাবে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তাছলিমা দুই সন্তানকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহআলম শেখ ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শনিবার গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের বড় একটি অংশ পুড়ে যায়।

ভুক্তভোগী তাছলিমা খানম জানান, দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতন, ভরণ-পোষণ না দেওয়া, নেশাগ্রস্ত আচরণ ও পারিবারিক অশান্তির কারণে তিনি চরম দুর্ভোগে ছিলেন। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত