শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কর্মসূচিতে অংশ নিলেন নেতাকর্মীরা

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা, যা বললেন ড. জিয়াউদ্দিন হায়দার

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি-নলছিটির উন্নয়নে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এসব প্রকল্পে নলছিটিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্যদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ঝালকাঠি জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নলছিটি-ঝালকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সরকার এ সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। আমাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন ও মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে।

সভা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#বিএনপি #নলছিটি #ঝালকাঠি

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা, যা বললেন ড. জিয়াউদ্দিন হায়দার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি-নলছিটির উন্নয়নে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এসব প্রকল্পে নলছিটিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্যদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ঝালকাঠি জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নলছিটি-ঝালকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সরকার এ সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। আমাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন ও মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে।

সভা শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত