সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে ১৮ নভেম্বর থেকে সাত দিনব্যাপী শ্রীমদ্ভাগবত সপ্তাহ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সাত দিনব্যাপী ৪৭তম শ্রীমদ্ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর বুধবার থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত উপজেলার শাহাপুর (পূর্বপাড়া) মাধবপুরের  সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্তের বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় পাঠ ও কীর্তন এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শ্রীমদ্ভাগবত প্রবচন শুরু হবে। অনুষ্ঠানে বিভিন্ন দিনে শ্রীযুক্ত বাবু অরুণ কান্তি নাগ, শ্রীযুক্ত বাবু জগদীশ চন্দ্র ঘোষ, শ্রীযুক্ত বাবু নিবাস দাশ গুপ্ত, শ্রীযুক্ত বাবু শুকদাস বণিক ও শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারীসহ আমন্ত্রিত ধর্মীয় ব্যক্তিবর্গ শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রবচন করবেন।

অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে সাহাপুর (পূর্বপাড়া) এলাকায় স্বর্গীয় রমন মাস্টার ও সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়ি। প্রতিদিন মহাপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রার্থনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

যোগাযোগ: ০১৭১৫-৭৪৫৭০৩, ০১৭৭০-০৫০১৫৮ ও ০১৭২৯-৫৮১২৪৫।

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাধবপুরে ১৮ নভেম্বর থেকে সাত দিনব্যাপী শ্রীমদ্ভাগবত সপ্তাহ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সাত দিনব্যাপী ৪৭তম শ্রীমদ্ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর বুধবার থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত উপজেলার শাহাপুর (পূর্বপাড়া) মাধবপুরের  সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্তের বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টায় পাঠ ও কীর্তন এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শ্রীমদ্ভাগবত প্রবচন শুরু হবে। অনুষ্ঠানে বিভিন্ন দিনে শ্রীযুক্ত বাবু অরুণ কান্তি নাগ, শ্রীযুক্ত বাবু জগদীশ চন্দ্র ঘোষ, শ্রীযুক্ত বাবু নিবাস দাশ গুপ্ত, শ্রীযুক্ত বাবু শুকদাস বণিক ও শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারীসহ আমন্ত্রিত ধর্মীয় ব্যক্তিবর্গ শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রবচন করবেন।

অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে সাহাপুর (পূর্বপাড়া) এলাকায় স্বর্গীয় রমন মাস্টার ও সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়ি। প্রতিদিন মহাপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রার্থনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

যোগাযোগ: ০১৭১৫-৭৪৫৭০৩, ০১৭৭০-০৫০১৫৮ ও ০১৭২৯-৫৮১২৪৫।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত